শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত কাল, ২ মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আগামীকাল বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটবে। এ ধাপেও আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। বাদ ফজর পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদের বয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া।
দ্বিতীয়পর্বেও ময়দানে যৌতুকবিহীন বিয়ে আনুষ্ঠানিকভাবে হবে বলে নিশ্চিত করেছেন শূরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। শীর্ষ মুরব্বিদের বয়ান চলাকালে ইজতেমা ময়দান জুড়ে এক অন্য রকম নীরবতা নেমে আসে। সকালের কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিদেরকে গভীর মনোযোগ সহকারে মুরব্বিদের বয়ান শুনতে দেখা গেছে।
ময়দানে বয়ান করছেন যারা: বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। বাদ যোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাঈল গোধরা। বাদ আছর বয়ান করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।
ইজতেমা ময়দানে আমির আলী শেখ নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে শ্বাসকষ্ট জনিত কারণে তিনি টঙ্গী সরকারি হাসপাতালে মারা যান। মৃত আমির শেখ গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার গয়লাকান্দি গ্রামের মৃত-উমেদ আলী শেখের ছেলে। বাদ ফজর জানাযা শেষে লাশ গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৭টা দিকে সাইফুল ইসলাম (৪৮) নামে আরেক মুসল্লির মৃত্যু হয় এই নিয়ে দ্বিতীয় ধাপে দুই মুসল্লির মৃত্যু হয়।
উল্লেখ্য, আগামীকাল বুধবার আখেরি মোনাজাতে মধ্যদিয়ে শূরায়ি নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব শেষ হবে। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারিদের ইজতেমা। তা শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories