শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

ইজতেমায় বিদেশি মেহমানখানায় চায়ের মধ্যে সন্দেহজনক পাউডার, গ্রেফতার -১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ বার

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত খিত্তা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। টঙ্গী-পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৫০)। তার পিতার নাম মোঃ সাঈদ। তিনি রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের নাসির উদ্দিন লেনের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত জায়গায় চায়ের পাত্রের মধ্যে পাউডার জাতীয় পদার্থ মিশিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় সেখানে দায়িত্বরত মুসল্লিদের বিষয়টি নজরে আসে। এরপর সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়। পরে তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি জানান, সাইফুলের কাছ থেকে গুড়াজাতীয় সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories