শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

কাল আখেরী মোনাজাতবিশ্ব ইজতেমার লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায়

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ বার

৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে টঙ্গীর খরশ্রোতা কহর দরিয়া ও বর্তমান তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে জুম্মার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
জুম্মার নামাজ পড়ান মাওলানা জুবায়ের হোসাইন। ইজতেমা ময়দানে জুম্মার নামাজে খুতবা পাঠ শুরু হয় দুপুর ১টা ৪৩ মিনিটে, জুম্মার জামাত শেষ হয় ১টা ৫৬ মিনিটে।
এছাড়া, শুক্রবার বাদ ফজর মাওলানা জিয়াউল হক [পাকিস্থান] বয়ান করেন এবং তরজমা করেন মাওলানা নুরু। সকাল পৌনে ১০ টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল শুরু হয়। তালিমের আগে মোজাকেরা আলোচনা করেন মাওলানা জামাল [ভারত]। এরপর শিক্ষকদের বয়ান হয়। বয়ানের মিম্বাওে বয়ান করেন মাওলানা ফারাহিম [ভারত]। এছাড়াও ছাত্রদের সাথে নামাজের মিম্বাওে বয়ান করেন প্রফেসর আব্দুল মান্নান [আলীগড়]। বাদ জুমা বয়ান করেন জর্ডানের শেখ উমর খাতিব, বাদ আসর বয়ান করেন মাওলানা জুবায়ের [বাংলাদেশ], বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ লাট।
এ বছর প্রথম পর্ব শুরু হওয়ার পর বিশ্ব ইজেতমা সার্বিক মুসল্লিদের সমাগম কিছুটা কম দেখা গেলেও মুরব্বীদের সমাগম বেশী হয়েছে বলে অনেকেই ধারণা করেন।
বিদেশী মেহমান : বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১শ ৫০ জন মুসল্লি বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে ময়দানে এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।
ছিনতাইকারী, হকার ও ভিক্ষুক উপদ্রব : বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন জেলা ও থানা থেকে টাকা রোজগারের উদ্দেশ্যে ইজতেমা ময়দানে ও আশপাশের টঙ্গীর ষ্টেশর রোড, কামারপাড়া মোড়, আব্দুল্লাহপুর এলাকার ফুটপাতে হকার ও ভিক্ষুক এবং ঘামখোর ভীড় জমিয়েছে। এদের সাথে যোগ হয়েছে পকেটমার, ছিনতাইকারী ও অজ্ঞানপাটির সদস্যরা। এদের নিয়ন্ত্রণে আইনশৃংখলা বাহিনী কঠোর নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মৃত্যু : বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার সকাল পৌনে ১১ টায় এক মুসল্লীর মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার এলাকার মৃত লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী [৬০] বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories