শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট গাজীপুরের কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দুধ দিয়ে গোসল করে প্রেমকে বিদায় জানালেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারিকুল ইসলাম সবকিছু বিবেচনা করে মক্কা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী স্বপ্ন ছুঁতে গিয়ে কফিনে ফিরলো নওগাঁর আত্রাইয়ের সাত প্রবাসী আশুলিয়ায় ভুয়া পত্রিকার আড়ালে নকল কনডমের কারখানা, জব্দ ২ কোটি টাকার পণ্য দেশের বাজারে আবারও কমলো সোনার দাম শেষ হয়ে আসছে মার্কিন অস্ত্রের মজুত, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ

বাদ মাগরিব আম বয়ানে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার

আমবয়ানের মধ্য দিয়ে বাদ মাগরিবের পর শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব।ইতোমধ্যে এতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। এবারের আয়োজন হতে যাচ্ছে তিন পর্বে মোট ৯ দিনে। আর ইজতেমা ঘিরে বাড়তি সতর্কাবস্থায় আইনশৃঙ্খলাবাহিনী।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আজ বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর শুক্রবার সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে।
তিনি আরও জানান, আসলে আমরা আরবি তারিখটাই অনুসরণ করে থাকি। আরবিতে মাগরিবের নামাজের পরপরই অর্থাৎ সূর্যাস্তের পরপরই আরবি তারিখ পরিবর্তন হয়ে যায়। তাই শুক্রবার মূল ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে।
জানা যায়, এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। এছাড়া, দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।
২০১৮ সালে সংঘাতের পর থেকে ২ পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। কিন্তু এবার প্রথম ২ পর্বে ইজতেমা করবে মাওলানা জোবায়েরপন্থিরা এবং শেষ পর্বে অংশ নেবেন সাদপন্থিরা। কিন্তু তাবলিগের সাধারণ সাথীরা চায় দুইপক্ষ মিলে একবারই হোক টঙ্গীর তুরাগ তীরের এই জমায়েত। যেখানে সব বিভেদ ভুলে এক কাতারে শামিল হবেন মুসলিম উম্মাহ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories