শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অভিযুক্ত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : তাজুল ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ বার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যারা অভিযুক্ত হয়েছেন ক্রমান্বয়ে সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটার মো. তাজুল ইসলাম।
মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যেহেতু মামলার ঘটনা ঘটার বিস্তৃতি দেশব্যাপী, সব ঘটনাকে অন্তর্ভুক্ত করতে আমাদের একটু সময় লাগবে। তবে, এজন্য কারো আশাহত হবার কারণ নেই। যারা অপরাধের মূল হোতা বা মাস্টারমাইন্ড তাদের আমরা আগে এনেছি। ক্রমান্বয়ে সবার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
তাজুল ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা ও মতামত আমরা পেয়েছি সে অনুযায়ী থানাগুলোতে দায়ের করা মামলার তদন্তসহ যাবতীয় প্রক্রিয়া চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাগুলোকে নিজেদের মামলা হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আদালতের সব মামলার প্রক্রিয়া চলমান থাকবে।
তিনি বলেন, ছাত্র-জনতার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যেন অনাস্থা তৈরি না হয় সেজন্য জানাতে চাই, আমরা ব্যাপক হারে গ্রেফতারি পরোয়ানা জারি করছি না। তদন্ত করে যাদের বিরুদ্ধে কংক্রিট এভিডেন্স পাচ্ছি তাদের বিরুদ্ধেই আমরা পরোয়ানা জারি করছি। প্রকৃত অপরাধী যেমন ছাড় পাবে না তেমনি নিরীহ নিরপরাধ ব্যক্তিও হয়রানির শিকার হবেন না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories