সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তাঁর স্ত্রী সিলভিয়া পারভীন, ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার আবেদনের পক্ষে শুনানি করেন মীর আহমেদ আলী সালাম। পরে আদালত শাহরিয়ার আলমসহ অন্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
আবেদনে বলা হয়, শাহরিয়ার আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য, বদলি ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক জানতে পেরেছে, শাহরিয়ার আলমসহ অন্যরা গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন।
Leave a Reply