মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

হালুয়াঘাট নিরাপদ ডিজিটাল ডায়াগনোষ্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

সমীর সরকার হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৭২ বার

“মানুষ মানুষের জন্য ” মানবতার টানে, এই প্রতিপাদ্য নিয়ে হালুয়াঘাটের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ নারী ও শিশু রোগীদের মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করেন হালুয়াঘাট নিরাপদ ডিজিটাল ডায়াগনোষ্টিক সেন্টার। সকালে প্রতিষ্ঠানটির আয়োজনের
আনুষ্ঠানিক উদ্বোধন ও ঔষধ বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান ছালেহ প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন এবং চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন নিরাপদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক ডাক্তার ফয়সাল কাদের শাহ্ চৌধুরী ইমন, ডাক্তার ফারজানা শারমিন পান্না সহ ময়মনসিংহ থেকে আগত ১৪ জন সিনিয়র ডাক্তার, এছাড়াও শেয়ারহোল্ডার ও ডাক্তারগণসহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।সপ্তাহব্যাপী এবারের ক্যাম্পে সাধারণ রোগ,চক্ষু রোগ,নাক কান গলা রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, গর্ভবতী মহিলা ও শিশু সহ প্রায় ৬০০ জন রুগীর মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র করে ঔষধ বিতরণ করা হয়। এ সময় বিএনপি’র কেন্দ্রীয় নেতা নেতা সৈয়দ এমরান ছালেহ প্রিন্স বলেন, নিরাপদ ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার আজকের আয়োজন প্রশংসার দাবিদার। আমি আয়োজন কারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এদের পাশাপাশি অন্যান্য ডায়াগনোস্টিক সেন্টার ও বিত্তবানরা এ জাতীয় উদ্যোগ গ্রহণ করলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ কষ্ট অনেকটা লাঘব হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories