মাগুরায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ,২০ অক্টোবর সকালে মাগুরা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়।র্যালি শেষে মাগুরা জেলা প্রশাসক হাত ধৌত করা দেখান।অনুষ্ঠানের আয়োজনে ছিলেন জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,মাগুরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর সিদ্দিক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের,মাগুরা সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপ-সহকারী প্রকৌশলী বাসারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (প্রাক্কলনিক) মোঃ লিংকন মিয়াসহ জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।র্যালিতে অংশগ্রহণ করে জেলা প্রশাসক স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন থাকার আহবান জানান
Leave a Reply