মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মহম্মদপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মাগুরা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার

মাগুরার মহম্মদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দশম গ্রেড আমাদের দাবি নয়,আমাদের অধিকার।মাগুরার মহম্মদপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করেন।সোমবার সকালে মহম্মদপুর সদরের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।মানববন্ধন শেষে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।শিক্ষক শামীম মাহাবুবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষক মোঃ মফিজুর রহমান, মোঃ ফিরোজ আলম,বালিদিয়া দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনক লতা,হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম তালুকদার প্রমূখ।
বক্তারা বলেন,শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।কিন্তু, চাকরির ক্ষেত্রে তৃতীয় শ্রেণির কর্মচারীর গ্রেডে বেতন পাই আমরা।এই গ্রেডে একজন শিক্ষক যে বেতন পান,তাতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো সম্ভব নয়।প্রতিটি শিক্ষককে ঋণ এবং পরিবারের চাহিদার বোঝা মাথায় নিয়ে স্কুলে আসতে হয়।পাঠদান করাতে হয়।ফলে গুণগত পাঠদান ব্যাহত হচ্ছে।১০ম গ্রেড বাস্তবায়ন হলে শিক্ষকদের পারিবারিক স্বচ্ছলতা ফিরে আসার পাশাপাশি পাঠদানে আরো বেশি মনোযোগী হতে পারবেন সবাই।বক্তারা আরো বলেন,নীতিমালা অনুযায়ী সহকারী শিক্ষকদের স্নাতক ডিগ্রিধারী হতে হয়।আর স্নাতক ডিগ্রিধারী একজন শিক্ষককে তৃতীয় শ্রেণির কর্মচারী বিবেচনা করা জাতির জন্য লজ্জাজনক।তাই ১০ম গ্রেড বাস্তবায়ন আমাদের ন্যায্য অধিকার।বৈষম্যবিরোধী এই সরকার শিক্ষকদের বেতনবৈষম্য দূর করবেন বলে আমরা আশাবাদী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories