সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

গাজীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার

গাজীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহানগর বিএনপির আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে নগরীর শিববাড়ি এলাকার শ্রী শ্রী ইন্দ্রেশ্বরী শিবমন্দিরে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এড.আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। এ সময় প্রধান অতিথি নগরীর ১০৭ টি পূজা মন্ডপের উদযাপন কমিটির সভাপতির হাতে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে,গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা, সাবেক জি.এস লীনা মোস্তফা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে নগরীর বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এ সময় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান রেজাসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা এবং অসংখ্য সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পী দে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories