সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

মহম্মদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ বার

মাগুরার মহম্মদপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মিনি কনফারেন্স রুমে এসভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে সভায়
বক্তব্য রাখেন,দায়িত্বরত সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর মাহাদী দাইয়ান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুুর দাশ মন্ডল,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ নেস্তোয়ারা, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা,উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ কবির হুসাইন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সিংহ,সাধারণ সম্পাদক শ্রী কানুতেওয়ারী,উপজেলা যুবদলের সভাপতি মোঃ তারিকুল ইসলাম তারামিয়া প্রমূখ।এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ তিলাম হোসেন,প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম,মহম্মদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মাসুদ রানা,সকল সরকারি দপ্তরের প্রধানগণ,গণমাধ্যমকর্মী,ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা উৎসব-মূখর ও সম্পূর্ণ নিশ্চিন্তে করার ব্যাপারে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন উপস্থিত সকল কর্মকর্তা ও নেতৃবৃন্দ।এবছর মহম্মদপুর উপজেলায় ৮টি ইউনিয়নে ১০০টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories