রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীপুরে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে পোশাক বিতরণ

বিশ্বজিৎ সিংহ রায়,,মাগুরা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার

মাগুরার শ্রীপুরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক
পরিচালিত শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসের সার্বিক ব্যবস্থাপনায় ২২ সেপ্টেম্বর সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের ৩০জন সদস্যদের মাঝে বিনামূল্য আনুষ্ঠানিকভাবে পোশাক বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী উপস্থিত থেকে তাঁর কার্যালয়ে এ পোশাক বিতরণ করেন।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল,জেলা ফিল্ড সুপারভাইজার পরেশ বিশ্বাস,উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার জান্নাতুল মাওয়া,শ্রীপুর ইউনিয়ন কিশোর- কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক,উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক আশরাফ হোসেন পল্টু,সাংবাদিক আব্দুর রশিদ, কিশোরী-কিশোরী ক্লাব শ্রীপুর সদর ইউনিয়নের সংগীত শিক্ষিকা মায়া ভৌমিকসহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্য বৃন্দ।পর্যায়ক্রমেন এপোশাক উপজেলার শ্রীকোল,গয়েশপুর,আমলসার,দারিয়াপুর,সব্দালপুর, কাদিরপাড়া ও নাকোলসহ ৭টি ইউনিয়নের কিশোর- কিশোরী ক্লাবে বিতরণ করা হবে বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories