মাগুরায় আনসার ও ভিডিপি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম প্রশিক্ষণ ও শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ভাতাভোগী সদস্যদের সাথে নিয়ে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।গত মঙ্গলবার সকালে জেলা কমান্ড্যান্টের কার্যালয় এর আয়োজনে আনসার ও ভিডিপি গ্রাম প্রতিরক্ষা বাহিনী,মাগুরা কার্যালয়ের হলরুমে মতবিনিময় সভা শেষ হয়েছে।
আনসার-ভিডিডি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ (বিভিএম),সহকারী জেলা কমান্ড্যান্ট এইচ এম বেলাল,মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী, শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন,শালিখা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন,মহম্মদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নেস্তোয়ারা বেগম।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,মাগুরা সদর উপজেলার টিআই ষষ্ঠী রাণী মজুমদার,টিআই মানিকুল ইসলাম,শ্রীপুর উপজেলার টিআই টিপু বিশ্বাস,টিআই মমতাজ বেগম,শালিখা উপজেলার টিআই আনিসুর রহমান,টিআই স্বপ্নাজ খাতুন,মহম্মদপুর উপজেলার টিআই প্রতাপ রায়,টিআই স্বপ্না দত্তসহ চার উপজেলার আনসার ও ভিডিপি’র দলনেতা,দলনেত্রী,কোম্পানি কমান্ডার,সহকারী কোম্পানি কমান্ডার বৃন্দ।
মতবিনিময় সভায় মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ (বিভিএম) বলেন,,ইতিমধ্যে এই সেপ্টেম্বর মাসের ২২ তারিখ থেকে মাগুরা জেলার ৪ উপজেলা মাগুরা সদর,শ্রীপুর,শালিখা ও মহম্মদপুর উপজেলায় ১০দিন মেয়াদের গ্রাম প্রশিক্ষণ শুরু হবে এবং আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আনসার বাহিনীর সকল সদস্য ও ভিডিপি সদস্যদের পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সর্তকতা অবলম্বন করে দায়িত্ব পালন করার জন্য সবাই কে সচেতনতা মূলক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেন।
Leave a Reply