শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

শ্রীপুরে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচী ও ইউনিয়ন কার্যালয় এর শুভ উদ্বোধন

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ বার

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন কমিটির উদ্যোগে ১১ সেপ্টেম্বর সব্দালপুর ইউনিয়ন কার্যালয় এর শুভ উদ্ভোধন,সাংস্কৃতিক সন্ধ্যা ও বৃক্ষরোপণ কর্মসূচীর অনুষ্ঠিত।আয়োজন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার ও সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক (মোহনা টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি) এইচ এন কামরুল ইসলামের সহযোগিতায় দিন ব্যাপী বৃক্ষরোপণ,গাছ বিতরণ, কেক কেটে অফিসের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার কার্যকরী সদস্য সাংবাদিক (ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক ভোরের চেতনা) মুন্সী আশিকুর রহমান ও সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার কার্যকরী সদস্য সাংবাদিক (শ্রীপুর উপজেলা প্রতিনিধি,দৈনিক দেশের কন্ঠ) মোঃ মিরাজ শেখ।বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম,সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার কার্যকরী সদস্য সাংবাদিক রিকো শিকদার,বাংলাদেশ বেতারের সংগীত শিল্পী জুয়েল আক্কাস,সুকেশ মাস্টার,সৌদি প্রবাসী মোঃ পলাশ শেখ,বৃক্ষপ্রেমিক শিল্পী ইরান,সুকেশ,আশিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা এবং নির্বিচারে গাছ কাটা বন্ধের পাশাপাশি বৃক্ষরোপনে সবাইকে উৎসাহিত করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার কথা বলা হয়।পাশাপাশি খাল ও নদী সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে সবাইকে সোচ্চার করতে সবুজ আন্দোলনকে জনগণের সংগঠনে পরিণত করতে হবে বলে মন্তব্য করেন অতিথি বৃন্দ।দেশীয় প্রজাতির আম,পেয়ারা,নিম,জলপাইসহ বেশ কয়েক প্রকার গাছের চারা রোপণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories