সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

দেশ হবে গণতান্ত্রিক দূর্নীতি আর সন্ত্রাসমুক্ত এ্যাডঃ নিতাই রায় চৌধুরী

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার

মাগুরায় সনাতনী হিন্দু সুরক্ষা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে মাগুরা সদরের শত্রুজিৎপুর মহাশ্বশান নাট মন্দির আশ্রম প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ নিতাই রায় চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় বলেন,দেশ হবে দূর্নীতি-সন্ত্রাসমুক্ত,গণতান্ত্রিক ও জনতার। এদেশে সকলে সমান অধিকার নিয়ে বসবাস করবে। স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে।দেশকে নতুন করে গড়তে হবে। এসময় সমাবেশে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপূন রায় চৌধুরী।নিপূন রায় বলেন,দেশের হিন্দুরা সংখ্যালঘু নয়,আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী। দেশের হিন্দু মুসলিম ভাই ভাই। এ্যাডঃ সনজিৎ বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী,শিক্ষক মোঃ ওলিয়ার রহমান যুগ্ম আহবায়ক দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি,মোঃ শাহাবুদ্দিন বিশ্বাস সাধারণ সম্পাদক শত্রুজিপুর ইউনিয়ন বিএনপি,বিএনপি নেতা ফরহাদ হোসেন,শত্রুজিৎপুর মহাশ্মশান নাট মন্দির আশ্রমের পুরোহিত স্বপন ভট্টাচার্য প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি ও তার অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories