সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র প্রতিবাদে মাগুরায় উদীচীর সংগীত পরিবেশন

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ বার

“জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো কন্ঠে ধরো”এই স্লোগানে মাগুরায় উদীচী শিল্পগোষ্ঠী জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত পরিবেশন করেছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শুক্রবার সকালে মাগুরা শহরের চৌরঙ্গীর মোড়ে উদীচী মাগুরা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচিতে জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের বিরুদ্ধে ষড়যন্ত্র এর প্রতিবাদে এসময় বক্তব্য রাখেন উদীচী মাগুরা জেলা শাখার সভাপতি কবি বিকাশ মজুমদার,সাবেক সভাপতি ডাক্তার আরিফুজ্জামান,সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী,সহ-সাধারণ সম্পাদক বিল্লাহ প্রমূখ। বক্তারা জাতীয় সংগীতের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দিতে এবং শুভ বুদ্ধি সম্পন্ন সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories