শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

বন্যা কবলিত মানুষের পাশে শালিখা উপজেলার তরুণ সমাজ

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই গানটি বাস্তবতার মিল খুঁজে পাওয়া গেল।
মাগুরার শালিখা উপজেলা তরুণ সমাজের মাঝে।বন্যা কবলিত এলাকার মানুষের জন্য একটু সহযোগিতা।বন্যা দুর্গত মানুষ যখন খাদ্য সামগ্রী,ঔষধ অভাব দেখা দিলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতার পরিচয় দিলেন শালিখার তরুনেরা।এ বিষয়ে উপজেলা প্রশাসন শালিখা মাগুরার অনলাইন পেজ থেকে জানা যায়,,বন্যা দূর্গতদের সাহায্যের লক্ষ্যে শালিখার তরুণ সমাজের একটা সম্মিলিত উদ্যোগ। শালিখার অধিকাংশ মানুষ যে শান্তি প্রিয় ও মানবিক,এটা তার একটা উদাহরন মাত্র।২ সেপ্টেম্বর ১৫ জনের একটা টিম ৬০০ প্যাকেট ত্রাণ নিয়ে যাত্রা করবে ফেনীর উদ্দেশ্যে।প্রতিটা প্যাকেটে আছে ৫ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি ডাল,১ কেজি পেয়াজ,১ লিটার তৈল, ৫ কেজি লবন,স্যালাইন,ঔষধ ও ১ টি লুঙ্গি থাকবে। এছাড়া এই টিমে একজন ডাক্তার থাকবে,যিনি প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজন মাফিক ঔষধ দিবেন।
এ কাজে যারা শরিক হয়েছেন,সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান,শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী।
আরো জানা গেছে,আমাদের সাধ্যের মধ্যে এ ধরনের ভাল কাজ ধারাবাহিক ভাবে করতে চাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories