শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

জাতীয় ঈদগাহে এবারো হচ্ছে না ঈদের জামাত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৫৫৩ বার

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে এবারো জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত হচ্ছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশেনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বুধবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আয়োজন করতে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, তাই সাময়িক লকডাউন শিথিলের পর এ স্বল্প সময়ে সেই আয়োজন করা সম্ভব নয়। একই সঙ্গে স্বাস্থ্যবিধির দিকে নজর দিয়ে ব্যাপক জনসমাগম এড়াতে এ বছর জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আয়োজন না করে মসজিদে আয়োজনের পক্ষে সিটি কর্পোরেশন।

এদিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত না হওয়ার বিষয়ে সরাসরি কোনও বক্তব্য দেননি ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তবে তিনি স্বাস্থ্যবিধি মেনে গতবারের মতো ঈদুল আজহার নামাজ মসজিদে আয়োজন ও আদায়ের অনুরোধ জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ অনুরোধ জানান।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, গতবারের মতো এবারো ঈদ জামাত মসজিদের ভেতরে অনুষ্ঠিত হলে ব্যাপক জনসমাগম হবে না। এছাড়া এ স্বল্প সময়ে জাতীয় ঈদগাহে ব্যাপক পরিসরে স্বাস্থ্যবিধি মানানো নিশ্চিত করা সম্ভব নয়। তাই এবার মসজিদের ভেতরেই ঈদের নামাজের আয়োজনের পক্ষে তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories