রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১০১ বার

মাগুরার শ্রীপুরে কমলাপুর গ্রামে ৩০ আগস্ট সকালে ব্রিগেডিয়ার জেনারেল এম আর খান ফাউন্ডেশনের উদ্যোগে তার ছেলে প্রফেসর ডাঃ ইকবাল মাসুদ খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শ্রীপুর উপজেলার ৪ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব-উর-রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও বিএনপি’র নেতা ইকবাল আক্তার খান কাফুর। জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এ্যাডঃ আবদুর রশিদ,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার,দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকিদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ উপজেলার রায়নগর গ্রামের ফরহাদ হোসেন, বরইচারা গ্রামের মুত্তাকিন বিল্লাহ,নোহাটা গ্রামের আসিফ ইকবাল রাব্বি,শ্রীপুর গ্রামের শাহরিয়ার সোহান-এর প্রত্যেক পরিবারের কাছে ৩০ হাজার করে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সাবেক বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories