রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

সারা দেশের ন্যায় গাইবান্ধায় শুভ জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা পালিত

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১২০ বার

হিন্দু ধর্মালম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলা র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও প্রসাদ বিতরণ।
সকালে কালীবাড়ি মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হাসান সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্য্য। আলোচক ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সমীর কুমার সরকার।
জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক বিরতী রঞ্জন সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর অফিসার ইনচার্জ মেহেদী হাসান, ওসি (তদন্ত) সিরাজুল হক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুদেব চৌধুরী, বিকাশ কুমারশীল, চঞ্চল সাহা, বিপুল কুমার দাস, মানিক সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব রঞ্জন সাহা।
উলেস্নখ্য, জন্মষ্টমী উপলক্ষে ভক্তদের চাঁদার আদায়কৃত টাকা থেকে দক্ষিণাঞ্চলে বন্যার্তদের জন্য ২০ হাজার টাকা কেন্দ্রীয় কমিটির কাছে প্রদান করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories