বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সাইমুনের পরিবার কে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা প্রদান

সন্দ্বীপ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৪১ বার

১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শিকদার বাড়ীর নিহত হয় সাইমুন।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাইমুনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন, এ সময় ইউএনও শহীদ সাইমুনের মা রহিমা বেগমের হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেন । এবং তার মায়ের কথা শুনেন। যে কোন সহযোগিতা প্রদানের আসস্ত করেন। এবং
ভবিষ্যতেও তাদের সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল আলীম, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, দি গার্ডিয়ানের স্টাফ রিপোর্টার কাজী শামসুল আহসান খোকন প্রমুখ। আর ও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ গ্রহন করা কয়েকজন ছাত্র। পরে ইউএনও সহকারে শহীদ সাইমুনের কবর জিয়ারত করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories