বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

ডিবি: হারুনকে বদলী, গুরুত্বপূর্ণ দায়িত্বে বিপ্লব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৯৩ বার

অবশেষে ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে হারুন অর রশীদকে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) পদে বদলি করা হয়েছে। অন্যদিকে বিপ্লব কুমার সরকারকে ডিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব পদায়ন করা হয়।
হারুন অর রশীদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে।
একই আদেশেই ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে ডিএমপির আদেশে বলা হয়েছে, ডিএমপি বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ বিভাগে পদায়ন করা হয়েছে।
একইসাথে ডিএমপির যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তরে বদলি করা হয়েছে। সেইসাথে যুগ্ম কমিশনার গোয়েন্দা উত্তর, খোন্দকার নুরুন্নবীকে যুগ্ম কমিশনার (অপারেশন)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories