মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মাগুরায় এক গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে গণধর্ষণ মামলায় আটক-১

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১১১ বার

মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামে এক গৃহবধূ (২১) কে ভ্যান থেকে নামিয়ে এ্যালেমের মোড়ে একটি পাট খেতে মধ্যে নিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে পালাক্রমে গণধর্ষণ করে।পরে ওই গৃহবধুর ডাক্তারি পরীক্ষা মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে সম্পন্ন হয়। মামলার এজহার নামীয় ২নং-পলাতক আসামি হায়াতুল ইসলাম( ২০) নামের এক যুবককে আটক করে মহম্মদপুর থানা পুলিশ।সে উপজেলার পলাশবাড়ীয়া ইউপির বেথড়ী গ্রামের জাফর মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে,,
মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মুন্সী রাসেল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামি হায়াতুল ইসলাম(২০) কে,খুলনা জেলার দাকোপ থানাধীন চালনা বাজার তুলসী ঘাটস্থ পশুর নদীতে ভাসমান কার্গো জাহাজ “এমভি আল কুবা-২ মেসার্স হিরাঝিল নেভিয়েশন, এম-৭১৪৫” এর উপর থেকে গত ১৬ জুলাই সন্ধ্যায় আটক করে। এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে ৪ জনকে আসামি করে,মহম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৯ তারিখ ৮ জুন।
উল্লেখ্য ঘটনার রাতে ওই নারী আত্মীয় বাড়ি থেকে পিতার বাড়ি ফেরার পথে-২বছর বয়সী তার শিশুকে সন্তানকে সঙ্গে নিয়ে আসছিলেন।এক পর্যায়ে পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামে এ্যালেমের মোড় নামক স্থানে পৌঁছালে ১ নং আসামি সহ অন্যান্য আসামিরা ওই গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে ভয় ভীতি দেখিয়ে পাশে একটি পাটের ক্ষেতের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।এমনকি তার শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে তারা।এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম জানান,,আটক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ মামলার অন্য আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories