শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণসহ ৭ জন ২ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৩১ বার

বিএনপির কার্যালয় থেকে অস্ত্র ও ককটেল উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ ৭ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।
অভিযানে দলটির কার্যলয় থেকে ১০০টির বেশি ককটেল, ৫ থেকে ৬ বোতল পেট্রোল, ৫০০টি বাঁশের লাঠি, সাতটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৭ জন‌কে আটক ক‌রে‌ছে ডি‌বি। এদিকে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার নয়াপল্টনে সমসাসয়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা বলেন ছাত্রদল নেতারা।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এই ঘোষণার কিছুক্ষণ পরই ঢাবিসহ দেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশেরও ডাক দেয় ছাত্রলীগ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories