বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলের সুযোগ নেই: আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সপরিবারে যমুনায় তারেক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান কুমিল্লা দক্ষিণে সব আসনে বিএনপির নির্বাচনি সমন্বয়ক হলেন আমিনুর রশিদ আমার হামলা করার ইচ্ছে নেই, তোমরাও সংযত থাকো: ইরানকে বার্তা ট্রাম্পের পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুখ খুলল তুরস্ক হাদি হত্যা মামলা: বাদীর অসন্তোষ, অধিকতর তদন্তে সিআইডি এনআইডি জালিয়াতি ও গোপন তথ্য বিক্রির অভিযোগে হঠাৎ মুনাফা তুলে নেয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ও চাহিদায় বড় পরিবর্তন ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা স্পষ্ট করলেন ট্রাম্প

সেপ্টেম্বরে থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১৯ বার

থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ব্যাংকক যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করার সময় তিনি এ তথ্য জানান।
হাছান মাহমুদ বলেন, বিমসটেক মন্ত্রী পর্যায়ের সভায় যে আলোচনা হয়েছে, যে ঐকমত্যে আমরা পৌঁছেছি সেটি হচ্ছে—সেপ্টেম্বর মাসের ৪ তারিখে বিমসটেক সম্মেলন হবে। ওই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিমসটেক সদস্য দেশগুলোর সরকারপ্রধানরা যোগদান করবেন।
তিনি বলেন, আমরা বিমসটেকের আগামী চেয়ারম্যান হবো। বিমসটেক শীর্ষ সম্মেলনের পর নতুন চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করবো। সেজন্য এ বৈঠক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকালে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, চীন সফর নিয়ে আমাদের মাঝে কোনও আলোচনা হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories