মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের শুভ উদ্বোধন

সমীর সরকার হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৮৩ বার

ময়মনসিংহ জেলা হালুয়াঘাট উপজেলা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
৬ জুলাই রোজ শনিবার দুপুর তিন ঘটিকার সময় হালুয়াঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট পৌরসভার মেয়র ও হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম ভূঁইয়া, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য কাঞ্চন সরকার হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মাহবুবুল হক আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন আজাদ, একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আলী আহসান লিটন,যুবলীগ আহ্বায়ক নাজিমুদ্দিন আহমেদ, ৫ নং ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, সুধীজন, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদুল হক সায়েম বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রতিটা উপজেলায় দশটি করে স্কুলে অত্যাধুনিক ভবন নির্মাণ পরিকল্পনা গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে আজকের এই ভবন উদ্বোধন, তিনি আরো বলেন একটি ভবন উদ্বোধনের মধ্য দিয়ে শিক্ষার মানকে ধরে রাখা যাবে না এর জন্য ছাত্র শিক্ষক এবং অভিভাবকের বিশেষ ভূমিকার প্রয়োজন, আমি বিশ্বাস রাখি সরকার যে উদ্দেশ্যে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন আমরা সেটা অবশ্যই বাস্তবায়ন করতে পারবো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories