মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মাগুরায় কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনি উদ্বোধন ও গাছের চারা বিতরণ

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৯৭ বার

মাগুরায় কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনির উদ্বোধন ও গাছের চারা বিতরণ করা হয়েছে ৫ জুলাই মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের নালিয়ারডাঙ্গি গ্রামে একটি “কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনি” স্থাপন উদ্বোধন করেন জেলা প্রশাসক, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ। পরে তিনি স্থানীয় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
“কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনি” নির্মাণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিবন্ধী কৃষক ও কৃষি উদ্যোক্তা আক্কাচ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। তিনি জানান,, প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আক্কাস খান আজ সফল কৃষক এবং উদ্যোক্তা। ইচ্ছাশক্তি থাকলে যে সফল হওয়া যায়,আক্কাচ খান তার প্রকৃষ্ট উদাহরণ। কৃষি প্রধান জেলা হিসেবে মাগুরার কৃষি উৎপাদনকে সমৃদ্ধ করতে জেলা প্রশাসন অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। এই “কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনি” একটি অনন্য উদ্যোগ কেননা এতে কৃষকরা এসে বসবে,বিশ্রাম নিবে,নিজেদের মধ্যে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবে, মতামত শেয়ার করবে। প্রতিটা গ্রামে যেনো এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয় সে ব্যাপারে জেলা প্রশাসন সহায়তা করবে। তবে একই সাথে এই “কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনি”যেনো আড্ডা ক্লাবে পরিণত না হয়ে কৃষক ভাইদের উপকারে আসে এই ব্যাপারে সচেতন থাকতে সবাইকে আহবান জানান। একই সাথে তিনি সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহবান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি),স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories