মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

হালুয়াঘাট পৌরসভার ট্যাক্স অফিসার নাজমুল হুসাইন বিদায়

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১২৩ বার

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ট্যাক্স অফিসার নাজমুল হুসাইন এর বিদায় অনুষ্ঠান, পৌরসভা মেয়র খায়রুল আলম ভূঞা র সভাপতিত্বে ও পৌর সচিব ওয়াদুদ ভূঁইয়ার সঞ্চালনায় পৌরসভা মেয়র কার্যালয়ে ৪ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
এতে বিদায়ীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাজার ইন্সপেক্টর রফিকুল ইসলাম,প্রধান সহকারী রফিকুল ইসলাম,সহকারী প্রকৌশলী ফজলেরাব্বী রিয়াদ,কাউন্সিলর আব্দুল আজিজ, আনিসুজ্জামান জামান, আখতারুজ্জামান আক্তার, সোহেল কবির,মহিলা কাউন্সিলর রেবেকা সুলতানা, প্যানেল মেয়রের ১মকবুল হোসেন, আলী হোসেন, অফিস সহকারী লিওন,বিদায়ী ট্যাক্স অফিসার নাজমুল হোসেন বলেন আমি যেখানেই যে অবস্থায় থাকি হালুয়াঘাট পৌরসভার যেকোন ডাকে এবং সহযোগিতায় চাইলে আমি সর্বোত্তর ভাবে সহযোগিতা করব। পৌর মেয়র বলেন পৌরসভার স্বার্থ রক্ষা করে যে সমস্ত কার্যক্রম গ্রহণ করেছিলে, তা আগামী দিন আমাদেরকে টেক্স আদায়ের ক্ষেত্রে কাজের গতি বৃদ্ধি করবে।তিনি এখানে যতদিন ছিলেন নিঃস্বার্থভাবে কাজ করে গেছে, পৌরসভার পক্ষ থেকে উনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আগামী দিন উনি যেখানে থাকেন তার উত্তর উত্তর উন্নতি কামনা করি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories