শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

হজ শেষে দেশে ফিরেছেন ৭৪১৪ হাজি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৮৭ বার

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত সর্বমোট ২০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭ হাজার ৪১৪ জন হাজি। বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ ফ্লাইটের মধ্য দিয়ে বৃহস্পতিবার সৌদি আরব থেকে দেশে ফেরা শুরু করেন তারা। রোববার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এই সংখ্যক হজযাত্রীরা দেশে ফিরেছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে রোববার এই তথ্য জানা যায়।
২০ জুন থেকে শুরু হয় হজের প্রথম ফিরতি ফ্লাইট। আর হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।
হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য থেকে জানা যায়, এখন পর্যন্ত মোট ২০টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেন। আর এই ২০ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭টি।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। বাংলাদেশ থেকে সর্বমোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন তারা। হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রেই এসব তথ্য জানা যায়।
পোর্টালে দেওয়া তথ্য থেকে আরও জানা যায়, এ বছর হজ পালন করতে গিয়ে ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী। মক্কায় ২৮ জন, মদিনায় ৪, জেদ্দায় ১ এবং মিনায় ২ জন মারা যান।
উল্লেখ্য, হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories