মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

মহম্মদপুরে উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের গণসংবর্ধনা প্রদান

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১১৭ বার

মাগুরা মহম্মদপুরে উপজেলা পরিষদের নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নির্বাচন উত্তর গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে পলাশবাড়ীয়া ইউনিয়ন বাসী আয়োজনে,
পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত প্রথম পর্বে জনপ্রতিনিধিদের ফুলের শুভেচ্ছা প্রদান ও দ্বিতীয় পর্বে ক্রেস্ট প্রদান করা হয়। জনপ্রতিনিধিদের গণসংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান।পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম.ডি.গোলজার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ ঈদুল শেখ, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীম হাসান পলি’র পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তাঁর স্বামী মোঃ কামরুল হাসান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ৭নং-পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক সৈয়দ সিকান্দার আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিলন, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহম্মেদ।অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ বিশ্বাস, স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবু, পলাশবাড়ীয়া ইউপি’র সাবেক ছাত্রলীগ নেতা মোঃ কে এম মোস্তাক আহমেদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা হাজী ফিরোজ এলাহী মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories