মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মহম্মদপুরে এক গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে গণধর্ষণ থানায় মামলা

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১১৫ বার

মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামে এক গৃহবধূ (২১) কে ভ্যান থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধুর মা বাদী বাদী হয়ে মহম্মদপুর থানায় ৭/৯ (৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত) ২০২০ অপহরণ পূর্বক গণধর্ষণ করার অপরাধে অভিযুক্ত চারজনের নামে মামলা করেছেন। যার মামলা নং-৯ তারিখ-৮জুন। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে ওই নারী আত্মীয় বাড়ি থেকে পিতার বাড়ি ফেরার পথে-২বছর বয়সী তার শিশুকে সন্তানকে সঙ্গে নিয়ে আসছিলেন। এক পর্যায়ে পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামের এলেমের মোড় নামক স্থানে পৌঁছালে ১ নং আসামি সহ অন্যান্য আসামিরা ওই গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে তাকে পাশে একটি পাটের ক্ষেতের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।এমনকি তার শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে তারা। অভিযুক্তরা হচ্ছে,, আপন মোল্লা-(২৫), হায়াতুল-(২০),নয়ন কাজী-(২২),,নয়ন- (২৮)। এ বিষয়েমহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম জানান,৮ জুন এ নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবংসে আদালতে ২২-ধরায় জবানবন্দি প্রদান করেছে। আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories