শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

নরসিংদীর সাবেক এমপি কামাল হায়দারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৬৬ বার

নরসিংদী ৩ শিবপুর আসনের সাবেক নির্বাচিত সংসদ সদস্য ও সাংবাদিক কামাল হায়দার মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। রাজধানীতে মঙ্গলবার রাতে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্মৃতি শক্তি হারিয়েছিলেন সাবেক এমপি কামাল হায়দার। সাবেক এই নেতা উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করে । তার পিতার নাম মরহুম ইদ্রিস আলী মাস্টার।
জানাগেছে, কামাল হায়দারের মতো একজন রাজনৈতিক নেতার জন্ম হয়েছিল সুষ্ঠু ধারার রাজনীতির জন্য। শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়ন রাজনীতির সাথে যুক্ত হয় তিনি। পরবর্তীতে ন্যাপ মোজ্জাফর এর রাজনীতির সাথে জড়িয়ে পড়েন কামাল হায়দার। তিন জোটের রাজনৈতিক লিয়াজো কমিটির অন্যতম সংগঠন ছিলেন তিসি। এরশাদ বিরোধী আন্দোলনে সময় ড. কামাল হোসেন এর বাসা থেকে ৮০ নেতা গ্রেপ্তার হয়। কাজী জাফর এরশাদ সরকারের মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও তিনি তা প্রত্যাখান করেন।
কামাল হায়দার ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন সমন্বয়ে গঠিত গেরিলা বাহিনীর ভারতে প্রশিক্ষন প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। অথচ শিবপুরে রাজনৈতিক বৈষম্যের কারণে মুক্তিযোদ্ধার নামের তালিকা থেকে তার নাম বাতিল করা হয়। একসময়তিনি সাংবাদিকতা পেশায় বেছে নিয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগে অর্নাস ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেছিলেন। বর্তমান বাংলাদেশের সিনিয়র রাজনীতিবিদ, তোফায়েল আহমেদ , আমির আমু, রাশেদ খান মেনন উনাদের স্মৃতিচারনে অনেক সময় আলোচনা টেবিলে কামাল হায়দারের নাম স্থান পায়। বর্তমানে তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ছেলে তানভীর হায়দার পাভেল, সিটি গ্রুপের সিনিয়র ডাইরেক্টর, ছেলের বউ ডাক্তার ও বাংলাদেশ আর্মির মেজর, মেয়ে সুপ্তি হায়দার ব্রিটিশ কাউন্সিলে চাকরি করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories