বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায়-২ জন নিহত

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৭৮ বার

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
৩১ মে সুব্রত মালো (৪৮) নামের এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে। শুক্রবার সকালে মাগুরা-নড়াইল মহাসড়কের গঙ্গারামপুর বালিকা বিদ্যালয়ের সামনে ট্রলিতে মাছের ড্রাম বোঝাই ছিল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক মারাত্মক হয়। দুর্ঘটনার পরে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে সুব্রত মালোর মৃত্যু হয়। দুর্ঘটনায় একজন গুরুতর আহত হন। এদিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী বাজারের সংযোগ সড়ক থেকে একটি ভ্যানরিক্সা সড়কে উঠতে গেলে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনা স্থলে ভ্যানচালক রায়াদ শেখ (৩৪) এর মৃত্যু হয়। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কামান্না গ্রামের আবুল শেখের পুত্র। উভয় দুর্ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories