মাগুরার মহম্মদপুরে গাঁজাসহ-২ জনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। ২৪ মে দুপুর ৩টা ৪০ মিনিটের সময় উপজেলা নহাটা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মোঃ মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোঃ মফিজুর(৫০) পিং-মৃত আবুল হোসেন মোল্লা,গ্রামঃ ফুলবাড়ী ও মোঃ শাহীন শেখ (৩৫) পিং-মোঃ কুদ্দুস শেখ,গ্রামঃ চাকুলিয়া উভয়কে আটক করে পুলিশ।এবিষয় মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,ফুলবাড়ী গ্রামের মফিজুর রহমানের বসত বাড়ির ওঠান হতে ১২৫ গ্রামগাঁজাসহ-২জনকে আটক করে পুলিশ।এসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ।আটকৃত আসামিদের বিরুদ্ধে মহম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতের পাঠানো হয়েছে।
Leave a Reply