মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মহম্মদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের পলাশবাড়ীয়া ইউপিতে নারীদের উঠান বৈঠক

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৯৬ বার

মাগুরার মহম্মদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক নারীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা যুব ও মহিলা লীগের যুগ্ম আহবায়ক নারী নেত্রী সায়রা আহম্মেদ কলি’র নেতৃত্বে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সায়রা আহম্মেদ কলি,পলাশবাড়ীয়া ইউপি’র চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীর সহধর্মিনী। এ উপলক্ষে পলাশবাড়ীয়া ইউপির নারিকেলবাড়িয়া গ্রামের চেয়ারম্যানের নিজ বাসভবনে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকের প্রার্থী এ্যাডঃ আব্দুল মান্নান। পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমডি গোলজার আহম্মেদ এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ সিকান্দার আলী,উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সায়রা আহম্মেদ কলি,আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান,পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহম্মেদ প্রমূখ। এসময় পলাশবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories