শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

হালুয়াঘাট সব ধর্মের মানুষের এক সাথে বসবাসের স্হান, যুগ যুগ ধরেই এমপি মাহমুদুল হক সায়েম

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১০১ বার

হালুয়াঘাটে শ্রী শ্রী কাঁমাক্ষা মায়ের মন্দিরে ভক্তদের জন্য নির্মিত তিন তলা ভবনের এক তলার শুভ উদ্বোধন করেন স্হানীয় সাংসদ মাহমুদুল হক সায়েম। শনিবার দুপুর তিনটায় সময় শ্রী শ্রী কাঁমাক্ষা মন্দির প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে মন্দিরের সভাপতি সুভাষ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংসদ মাহমুদুল হক সায়েম এসব কথা বলেন। হালুয়াঘাটে সব ধর্মের মানুষ এক সাথে বসবাসের একমাত্র স্হান যুগ যুগ ধরেই, এই গ্রামে জন্মনেয়া মানুষ গুলি সর্বদাই ভাল,তাদের সমর্থনেই বর্তমানে এই মন্দিরের সৌন্দর্য নিবাপদ ভাবে করা সম্ভব হয়ে উঠছে। তিনি মুজাখালি গ্রামের সকল মানুষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ মন্দিরের প্রচার ও পরিচিতি মাধ্যমে হালুয়াঘাটের পরিচিতি ও মুজাখালি গ্রামের পরিচিত বৃদ্ধি পাচ্ছে। তিনি এই মন্দিরের জন্য জুলাই মাসের পরে যে বরাদ্দ পাওয়া যাবে তা থেকে দ্বিতল ভবনের জন্য ১০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুত দেন।আগামী বড় পুজায় যা যা করা প্রয়োজন সবকিছু করার কথা বলেন। এসময়,উপস্থিত ছিলেন পৌর মেয়র খায়রুল আলম ভূঞা,হালুয়াঘাট সার্কেল সাগর সরকার,ওসি মাবুবুল হক,পুজা উদযাপন কমিটির সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাবেক সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, ৮ নং নড়াইল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিকসহ বিভিন্ন জায়গা থেকে আগত পূজারী বৃন্দ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী শ্রী কামাখ্যা মাতা মন্দির পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি সমীর কুমার সরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories