শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের বড় সুখবর দিল সৌদি আরব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৮৭ বার

যেসব মুসল্লি ওমরাহ পালন করতে চান তাদের বড় সুখবর দিয়েছে সৌদি আরব।
দেশটি জানিয়েছে, এখন থেকে যে কোনো ভিসা নিয়ে সৌদিতে আসলেই ওমরাহ করা যাবে। অর্থাৎ শুধুমাত্র ওমরাহ ভিসার প্রয়োজন হবে না।
এ ব্যাপারে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছে, যে কোনো ভিসা নিয়ে যে কোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সুন্দর ও আরামদায়কভাবে ওমরাহ পালন করতে পারবেন।
মন্ত্রণালয় বলেছে, ফ্যামিলি, ট্রানজিট, লেবার এবং ই-ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়া ওমরাহ পালন করতে পারবেন।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ব্যাপারে বলেছে, আপনার ভিসা যাই হোক, আপনি ওমরাহ করতে পারবেন।
সৌদিতে আসার পর দেশটির সরকারি ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরাহ করার অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
নুসুক অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা নিশ্চিত করা হয়। যারমধ্যে রয়েছে বাসস্থানের ব্যবস্থা করা, ওমরাহর পরিকল্পনা সাজানো এবং মদিনায় ভ্রমণ করা।
সৌদির বাইরের মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে ওমরাহ করতে পারেন সেজন্য সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সৌদির সরকার।
বিশেষ করে যারা আর্থিক, শারীরিক কারণে হজ করতে পারেন না; তারা যেন ওমরাহ করতে পবিত্র মক্কা ও মদিনায় উপস্থিত হতে পারেন সেজন্য এ ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে সৌদি আরব। এজন্য ওমরাহ পালনের ব্যবস্থা খুবই সহজ করে দেওয়া হয়েছে।
যারমধ্যে অন্যতম হলো ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা, স্থল-জল ও আকাশপথে সৌদিতে প্রবেশের সুযোগ দেওয়া। এছাড়া নারীদের সঙ্গে পুরুষ সঙ্গী থাকার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories