শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী

তীব্র গরমের কারণে হিটস্ট্রোকে বাগমারায় এক কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ বার

রাজশাহীর বাগমারায় ভুট্টা খেতে কাজ করার সময় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম মন্টু হোসেন (৪৫)। তিনি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মোশলেম আলীর ছেলে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার সময় বাগমারার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।
পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে বাড়ির অদূরে ভুট্টাখেতে কাজ করার করার জন্য বের হন মুন্টু হোসেন। বেলা সাড়ে ১২টার দিকে স্ত্রী ভুট্টা খেতে কাজ করা স্বামীর জন্য জগ ভর্তি পানি নিয়ে আসেন। তিনি স্বামীকে খেতের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের সহায়তায় অটোভ্যানে করে দ্রুত নিকটবর্তী ভবানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক চিকিৎসক ডাঃ আবদুল বারী জানান, কৃষককে মৃত অবস্থায় আনা হয়েছিল। স্বজনদের সঙ্গে কথা বলে ও লক্ষণ শুনে মনে হয়েছে তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।
নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, তীব্র গরমের কারণে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। এর আগে কোনো রোগ ছিল না।
স্থানীয় ইউপি সদস্য ইসরাইল হোসেন বলেন, খেতে কাজ করার সময় তীব্র গরমে কৃষক মন্টুর মৃত্যু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories