মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মাগুরায় অশোকাষ্টমী-উপলক্ষে মতুয়া মহাসম্মেলন

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৯৪ বার

মাগুরায় অশোকাষ্টমী উপলক্ষে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল উৎসব অঙ্গণ মাগুরা সদর উপজেলার ঐতিহ্যবাহী চরবিজয়খালী,ভাঙ্গাখাল চৌদ্দগ্রাম মহাশ্মশান সেবাশ্রম প্রাঙ্গণে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবার মতুয়া মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিতেন্দ্র নাথ বকসী। চৌদ্দগ্রাম ভাঙ্গাখাল মহাশ্মশান সেবাশ্রমের সভাপতি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু,অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দত্ত,মাগুরা জজ কোর্টের আইনজীবী প্রদ্যুৎ কুমার সিংহ, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ বাপি বেরইল-পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এনামুল হক রাজা,বেরইল-পলিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী তৌহিদুজ্জামান বাবু,সহ নানান শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বছর ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।সনাতন ধর্মের নারী পুরুষেরা বাদ্যযন্ত্র নিয়ে এ উৎসবে অংশ গ্রহণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories