সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০০ বার

মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের বেজড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান (৭২) আর নেই। শুক্রবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণীজন রেখে গেছেন। শনিবার সকালে উপজেলার বেজড়া ঈদগাহ ময়দানে প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের কফিনে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এবং মরহুম বীর মুক্তিযোদ্ধার জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল,মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম,নহাটা ইউপি চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজী জিন্নাতুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই অর্জুন দাসসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযার নামাজ শেষে বেজড়া কবরস্থানে মরহম বীর মুক্তিযোদ্ধা দাফন সম্পন্ন হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories