মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মাগুরায় টেবিলটেনিস প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণ সম্পন্ন

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৯২ বার

মাগুরায় টেবিলটেনিস প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ২৪ মার্চ মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় টেবিলটেনিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ এস এম মাজেদু-উর-রহমান, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি,ফুটবল কোচ ইফনুস আলী ও জেলা টেবিলটেনিস কোচ আসিফ নেওয়াজ সাজিদ।
টেবিলটেনিস প্রতিযোগিতায় এবার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের-৪০ জন শিক্ষার্থী ৩টি গ্রুপে অংশ গ্রহণ করে।১০ দিনব্যাপী টেবিলটেনিস প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories