যুব উন্নয়ন অধিদপ্তর,মাগুরার আয়োজনে জেলার”যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের আওতায়-১৬তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে সনদপত্র, ভাতা ও শিক্ষানবিশ লাইসেন্স
বিতরণ শেষ হয়েছে। স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরা সদর উপজেলার আত্মকর্মী যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। ২১মার্চ মাগুরা যুব ভবনের হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,কে,এম, আহসানুল কবীর, ডেপুটি কো-অর্ডিনেটর যুব প্রশিক্ষণ কেন্দ্র,মাগুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইলিয়াসুর রহমান, উপ-পরিচালক (অতিঃদাঃ) যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশান্ত কুমার দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাগুরা,সদর,মাগুরা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন যুব উদ্যোক্তা মোঃ মুজিবুর রহমান ও মোঃ রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর,মাগুরা এর বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীবৃন্দ,যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের কার্যক্রমসহ যুব প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন।
Leave a Reply