মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মাগুরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার সম্পন্ন

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৮৯ বার

মাগুরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উনয়ন শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে। প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সভা বুধবার ১১টায় মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ইটখোলা, মাগুরা এর আয়োজনে অনুষ্ঠান শেষ হয়েছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে টিটিসির বৈদেশিক অভিবাসন পরিচালিত হয়।নিরাপদ বৈদেশিক অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা টিটিসি অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এসময় আরো উপস্থিত ছিলেন রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম বাবুল ফকির, মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ মোঃ মুনির হোসেন, মাগুরা টিটিসি ইলেকট্রনিক্স ইন্সট্রাক্টর মোঃ রুবেল হাসান, অটোমোটিভ ইন্সট্রাক্টর মোঃ মামুন হোসেন, মেকানিক্যাল ইন্সট্রাক্টর শিমুলী আকতার, কম্পিউটার ইন্সট্রাক্টর মোঃ শাহিন আলম, ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর সফিকুল ইসলাম,গামেন্টস ইন্সট্রাক্টর নাজমুল হুদা সুইট, বিদেশগামী প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীসহ অন্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন বিদেশগামী ইচ্ছুক লোকজনের মাগুরা টিটিসি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশ গমনের জন্য পরামর্শ প্রদান করেন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories