সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

মাগুরায় ডাকাতি মামলায় আটক-১ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১০৭ বার

মাগুরা মহম্মদপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়ীয়া গ্রামে ১৬ফেব্রুয়ারী গভীর রাতে প্রিন্সিপাল মোঃ খায়রুজ্জামান এঁর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রিন্সিপাল মোঃ খায়রুজ্জামান বাদী হয়ে মহম্মদপুর থানায় ১৯ফেব্রুয়ারী একটি অজ্ঞাতনামা ডাকাতি মামলা দায়ের করেন। মাগুরা পুলিশ মোঃ মশিউরদ্দৌলা রেজা (পিপিএম বার) এঁর দিকনির্দেশনায় একটি তদন্ত টিম গঠন করেন। পরে মাগুরা জেলার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা মহম্মদপুর থানার ইন্সপেক্টর তদন্ত মুন্সি রাসেল হোসেনসহ পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার দুপুরে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় হতে উক্ত মামলার আসামি আলামিন (২৪) নামের এক আন্তঃজেলা ডাকাত সদস্যকে আটক করে। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কান্দারকুল গ্রামের উজির মোল্লা ছেলে। তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক উপজেলার তল্লাবাড়ীয়া গ্রামের একটি বাগিচার মধ্যে থেকে ডাকাতি কাজে ব্যবহৃত পলিথিন দিয়ে পেচিয়ে গর্তের ভিতরে পুতে রাখা দেশীয় অস্ত্র বড় ছোরা-৩টি,১টি গ্রিল ভাঙার যন্ত্র,একটি শাবল ও একটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করে পুলিশ। এ বিষয়ে মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,,২০ মার্চ দুপুর১২ টা ৩০ মিনিটে মহম্মদপুর থানায় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান,,আটক ডাকাত সদস্যকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।এ মামলার অন্য আসামীদের ধরতে এবং ডাকাতির মালামাল উদ্ধার করতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories