সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু-পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৯৫ বার

মাগুরা মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার খলিশাখালী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল আওয়াল (৭৮) আর নেই। মৃত বীর মুক্তিযোদ্ধার পারিবারিক সূত্রে জানা গেছে তিনি এলাকায় সকলের প্রিয় হাস্যজ্জল মানুষ ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদে চাকুরী জীবন শেষ করে অবসরে ছিলেন। দীর্ঘদিন দিন ধরে অসুস্থ ছিলেন। ১৭ই মার্চ রাতে মাগুরা সদরে মেয়ের বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী ১পুত্র ১কন্যা নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার (১৮ মার্চ) দুপুরে খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তার কফিনে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো।মরহুমের জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার( ভূমি)বাসুদেব কুমার মালো,থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া,বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান,মরহুমের পুত্র ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মুরাদ প্রমূখ। পরে জানাযার নামাজ শেষে খলিশাখালী গ্রামে কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এসময় বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও নানান শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories