মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সকল উনয়নে দলকে পাশে চাই, হালুয়াঘাট আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায়

সমীর সরকার হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৮৯ বার

হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে ৯ মার্চ সকাল ১১ ঘটিকায় হোটেল ইমেক্স ইন্টারন্যাশনাল এর হল রুমে নির্বাচনোত্তর বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি জুয়েল আরেং। সংগঠনের সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, অতীতের সব ভুলে দলকে কি ভাবে জন নেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এগিয়ে নিতে পারি, তার জন্য এক হয়ে কাজ করে যেতে হবে। সাধারণ সম্পাদক ও মেয়র খায়রুল আলম ভূঞার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সদস্য ও ৩ নং ইউনিয়ন চেয়ারম্যান সারোয়ার জাহান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ উদ্দিন সুমন, ফারুক আহমেদ খান, সাংগঠনিক এড, সাজ্জাদুল হক সাজ্জাদ, অসিম দ্রং, আবু সিদ্দিকী মাষ্টার, সহ সভাপতি এম সুরুজ মিয়া, সাইফুল ইসলাম, আবদুল ছালাম, চয়ন সরকার, আওলাদ হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, স্বতন্ত্র থেকে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও যুগ্ম সম্পাদক মাহমুদুল হক সায়েম, তিনি বলেন সমস্ত মনের কালিমা দূর করতে পারলেই দলকে এবং শেখ হাসিনার উন্নয়ন কে এগিয়ে নিতে পারব। আমি দল এবং সভাপতি সম্পাদকের নিকট সব সময় দায়বদ্ধতা থেকেই কাজ করতে চাই। আমি সবার সহযোগিতা কামনা করি। আমি দলের বাহিরের কেহ নই এটা মনে রাখতে হবে। সকল উন্নয়নে দলকে পাশে পেতে চাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories