অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে মাগুরা জেলা পুলিশের পুরস্কার লাভ।
পুুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে ২০২৩ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে গ্রুপ-‘গ’ ক্যাটাগরিতে বাংলদেশ পুলিশের সকল ইউনিটের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মাগুরা জেলা পুলিশ। ২৮ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম(বার),পিপিএম মহোদয়ের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার)। এ পুরস্কার প্রাপ্তিতে মাগুরা জেলা পুলিশের প্রতিটি সদস্য এবং জেলা সর্বস্তরের মানুষ আনন্দিত।
Leave a Reply