মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মানতে হবে ৮ টি ধাপ আগামী বছর এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার

মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু-পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান

স্টাফরিপোর্টার মাগুরা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ বার

মাগুরা মহম্মদপুরে রাজাপুর ইউনিয়নের রাড়ীখালী গ্রামের বাসিন্দা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক (অবঃ) বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ রায় (৭০)আর নেই।পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যার মুক্তিযোদ্ধা নং-০১৫৫০০০২০২৩। তিনি মৃত্যু কালে স্ত্রী,২-পুত্র নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বিকালে তার বাড়িতে কফিনে ফুলের শ্রদ্ধাঞ্জলি এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল। মুক্তিযোদ্ধার জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া,বীর মুক্তিযোদ্ধা হাজী জিন্নাতুল আলম থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বিশ্বাস, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম প্রমূখ। এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বশেষে রাড়িখালী শ্মশানে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ রায়ের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories