সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

মহম্মদপুরে একটি দোকানে অগ্নিকান্ডে-৫ লক্ষাদিক টাকার উর্ধ্বে ক্ষয়ক্ষতি

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ বার

মাগুরা মহম্মদপুরে নহাটা ইউনিয়নের মশাখালী পূর্ব পাড়া গ্রামে হুমায়ুন কবির স্টোর নামের একটি দোকানে অগ্নিকান্ডে-৫ লক্ষাধিক টাকার উর্ধ্বে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পঙ্গু হুমায়ুন কবির জানান, শুক্রবার সন্ধ্যায় দোকানের পেট্রোল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ সময় দোকানের কর্মচারী সোহেল বিশ্বাস-(১৩) মুখ শরীরের বিভিন্ন অংশ অগ্নিদগ্ধ হয়।তাকে উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০-মিনিটের অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ এবং তিনি নিজের উদ্যোগে আর্থিক অনুদান দেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য তৌহিদ মোল্লা,বীর মুক্তিযোদ্ধা শেখ ইসহাক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে নগদ অর্থ২০-হাজার টাকা,একটি ফ্রিজ, ডিজেল, পেট্রোল,দোকানের মূল্যবান মালামাল, একটি দোকান ঘর,সব মিলিয়ে-৫ লক্ষ টাকার উর্ধ্বে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিক হুমায়ুন কবির নিশ্চিত করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories