মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মানতে হবে ৮ টি ধাপ আগামী বছর এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার

মহম্মদপুরে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে ছুরিকাঘাতের চেষ্টা,আরেক পরীক্ষার্থী যুবক আহত

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ বার

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে এসএসসি পরীক্ষা শেষে বের হওয়ার পর রিমা পারভীন নামের এক ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায় তার সাবেক স্বামী সুমন মোল্যা নামের এক যুবক। বৃহস্পতিবার দুপুরে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আর.এস কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়,উপজেলা সদরের চরপাচুড়িয়া গ্রামের রিপন শেখ মেয়ে রিমা পারভীনের সাথে প্রতিবেশী ফরিদপুরের বোয়ালমারির ময়না ইউনিয়নের হাটখোলা গ্রামের শুকুর মোল্যার ছেলে সুমন মোল্যার (৩০) সাথে সাত মাস আগে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর ছাড়াছাড়ি হয়ে যায়।
রিমা মহম্মদপুর সদরের মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবারের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
বিয়ের পর ছেড়ে যাওয়ার (তালাক) ঘটনার প্রতিশোধ নিতে পরীক্ষা কেন্দ্রের বাইরে ধারালো অস্ত্র নিয়ে ওৎ পেতে ছিলো সুমন। পরীক্ষা শেষে রিমা কেন্দ্রের বাইরে যাওয়ার পর অতর্কিতে হামলা চালায়।
হামলা থেকে রিমা রক্ষা পেলেও ঠেকাতে গিয়ে আলী হাসান নামের এক এসএসসি পরীক্ষার্থী জখম হয়েছে। আহত আলী হাসান সদরের বীরেন শিকদার আদর্শ স্কুল এ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। সে সদরের বাঐজানি গ্রামের কাবুল মিয়ার ছেলে। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর মহম্মদপুর থানা পুলিশ সুমন মোল্লাকে আটক করে থানায় নিয়ে যায়।
মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আর.এস কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক এ.কে.এম নাসিরুল ইসলাম জানান,পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করেছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories